Sunday, March 22, 2026

বারইয়ারহাটে ‘যুব কর্নার -২’ এর শুভ উদ্বোধন

Date:

রাসেল চৌধুরী, মিরসরাইঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাইক্রোস্ট্যান্ড মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ‘যুব কর্নার -২’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এছাড়াও উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার তদন্ত ওসি আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন,
“জেগে জেগে স্বপ্ন দেখা নয়, ঘুমের ঘোরে স্বপ্ন দেখা বাস্তবে পরিণত করতে হয়। কর্মের মাধ্যমে উৎপাদনমুখী হতে পারলেই সাফল্য সম্ভব।”

তিনি প্রশিক্ষিত যুবদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে সহজে ও স্বল্পমূল্যে পৌঁছানোর এই উদ্যোগকে স্বাগত জানান এবং মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কয়েকটি স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...