Tuesday, February 3, 2026

মহানগর বিএনপির বোয়ালিয়া থানা ওয়ার্ড কমিটি ঘোষণা

Date:

বিএনএস, রাজশাহীঃ

রাজশাহী মহানগর বিএনপির বোয়ালিয়া থানা (পূর্ব) ২৩ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত ৩১ সদস্যের কমিটিতে মোঃ আমিনুল ইসলাম সভাপতি, মোঃ তবিবুর রহমান (সুমন) সাধারণ সম্পাদক এবং মোঃ মনিরুল ইসলাম মিলন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ নতুন কমিটির অনুমোদন দিয়েছেন এবং নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন,”দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে সংগঠনকে আরও শক্তিশালী করব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”

সাধারণ সম্পাদক মোঃ তবিবুর রহমান (সুমন) বলেন, “এই কমিটির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করব এবং রাজশাহীতে বিএনপির অবস্থান আরও মজবুত করব।”

সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মিলন বলেন, “দলের দায়িত্বশীলরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তা আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।”

নতুন কমিটির নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...