Friday, March 20, 2026

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন

Date:

বিএনএস বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে  লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে রয়েছেন। অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তার পরিবার।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক বলেন, ‘তিনি সুস্থই ছিলেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকাও তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে (রমনায়) যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার সময়ই পড়ে যান। সেটা আনুমানিক ২টা ৪০ মিনিটে।বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সার্বিক সুস্থতা কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...