Monday, February 2, 2026

অভাবের তাড়নায় ভুট্টা খেতে নবজাতককে ফেলে যায় মা

Date:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে ভুট্টা খেত থেকে উদ্ধার নবজাতকের মায়ের সন্ধান পাওয়া গেছে। এলাকায় অনেক খোঁজাখুঁজির পর ঐ নবজাতকের মায়ের সন্ধান পায় স্থানীয়রা। গত ২৪ মার্চ সোমবার গভীর রাতে নবজাতকের মায়ের সন্ধান পাওয়ার পর মহেশালী গ্রামে বেশ উত্তেজনা সৃষ্টি হয়।

ভুট্টা খেতের পাশে ঐ নারীর বাবার বাড়ি। উত্তেজিত জনতা এক পর্যায়ে তাদের বাড়ি ভাঙচুর করতে যায়। তবে স্থানীয় মাতবররা পরিস্থিতি শান্ত করে। নবজাতকের মা জানান, ১০ বছর আগে শহরের গোয়ালপাড়া গ্রামের রায়হান নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। দুই ছেলে ও এক মেয়ের সংসার ছিল তাদের। অভাব অনটনের মধ্যে সংসার ছেড়ে রায়হান তিন বছর আগে লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডার হয়ে যান। এরপর থেকে হিজড়াদের সঙ্গে থাকতে শুরু করেন রায়হান। তিন সন্তান নিয়ে বাসা বাড়িতে কাজ শুরু করেন ঐ নারী।

নবজাতককে ফেলে দেওয়ার বিষয়ে নবজাতটির মা জানান, শহরের ভাড়াবাসায় থাকেন তিনি। অভাবের সংসারে গত বছর একটি সন্তান জন্ম দেন তিনি। দালালের মাধ্যমে পরে ৬০ হাজার টাকায় শিশু সন্তানকে বিক্রি করে ২০ হাজার টাকা পান তিনি। এ বছর আবারও অন্তঃসত্ত্বা হন তিনি। কিছুদিন আগে পূর্ব মহেশালী গ্রামে বাবার বাড়িতে আসেন। গত ২৪ মার্চ সোমবার ভোরে প্রসব যন্ত্রণার এক পর্যায়ে বাড়ির পাশের ভুট্টা খেতে চলে যান, সেখানেই কন্যা সন্তানের জন্ম হয়। এরপর নবজাতককে সেখানে ফেলে বাড়িতে চলে আসেন। অভাবের তাড়নায় এবং শিশুটির বাবার পরিচয় না থাকায় তিনি এমনটা করেছেন বলে জানান।

ঐ দিনই নবজাতকটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেন স্থানীয়রা। ইউএনও ঐ নবজাতককে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ঐ নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন আছে। নবজাতকের মায়ের হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম জানান, উদ্ধার করা নবজাতকের মায়ের সন্ধান পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...