Monday, February 2, 2026

আঃলীগের বিচারহীনতার সংস্কৃতির রেশে ঘটছে ধর্ষণের মতাে অপরাধ-রিজভী

Date:

বিএনএস নিউজঃ

প্রশাসনের ঢিলেমির কারণে নারী নিপীড়করা অনেক ঘটনায় পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী আরো বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির রেশে এখনও দেশে ধর্ষণের মতো অপরাধ ঘটছে। প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে, এসবের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। নির্যাতনরোধে বিএনপি নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন মোকাবিলায় জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। অবিলম্বে আমরা প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...