Friday, March 20, 2026

আধুনিক সেবার আওতায় আসছেন হজ যাত্রীরা: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

Date:

বিএনএস নিউজঃ

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার আধুনিক প্রযুক্তি তথা অ্যাপ ও ডিভাইসের সুযোগ-সুবিধার আওতায় আসছেন হজ যাত্রীরা। পবিত্র হজ পালনের জন্য হজ এজেন্সির (হাব) সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার নির্দেশে হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা আদর্শনগর এলাকায় জামিয়া তা’লীমিয়া মাদরাসার জমি ক্রয় উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এবার আশকোনায় হজ ক্যাম্পে প্রি অ্যারাইভাল ভিসার পাশাপাশি হাজীদের লাগেজে ডিভাইস লাগিয়ে দিবে। এতে হাজীদের সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশে বসে পরিবারের সদস্যরা জানতে পারবেন স্বজনদের অবস্থান।

তিনি বলেন, অসুস্থদের সেবায় ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট নিয়ে যাওয়া হবে। অপারেশন ও ডায়ালাইসিস রোগীদেরও সকল ধরনের ব্যবস্থা থাকবে।বিশ্বে একইদিনে ঈদ আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবনার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আলেম ওলামাদের ভিন্নমত রয়েছে। এ বিষয়ে বিজ্ঞ আলেম মুফতি সাহেবরা বসে সিদ্ধান্ত নিতে পারেন। অনুষ্ঠানে হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীসহ (কুয়াকাটা) বিভিন্ন মাদরাসার মাওলানা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...