Sunday, March 22, 2026

উদ্দীপন’র পক্ষ থেকে দু’শত অসহায় দুস্থদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

Date:

পিরোজপুর প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে পিরোজপুর জেলার সদর উপজেলার সুবিধা বঞ্চিত অতি দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন। মঙ্গলবার সকাল দশটায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় উদ্দীপনের উদ্যোগে দরিদ্র, সুবিধা বঞ্চিত এবং প্রতিবন্ধী ২শত পরিবারের সদস্যের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। জোনাল ব্যাবস্থাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং অমিত বিশ^াষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন উদ্দীপন প্রধান কার্যালয়ের ম্যানেজার নূরুন্নাহার স্বপ্না, আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন কাইয়ুম হোসেন, প্রধান কার্যালয় কমিউনিটি রিলেশন অফিসার ফাহমিদা আফরোজ, মুসলিম এইড কান্ট্রি ডিরেক্টর মো. ফরহাদ হোসেন, মুসলিম এইড পিরোজপুরের বেল্লাল হোসেন, শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, উদ্দীপন পবিত্র রমজান মাসে দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের সব সেক্টর হতে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। খাদ্য সহায়তার পাশাপাশি মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো বেশি কাজ করতে হবে। প্রকল্পের শুরু হতে উদ্দীপন জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করেছে। স্বচ্ছ জরিপ পরিচালনা করে সুচারুভাবে সঠিক উপকারভোগী নির্বাচনের জন্য উদ্দীপনকে সাধুবাদ জানাতে হয়। দাতা সংস্থা মুসলিম এইড ও উদ্দীপনকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপকারভোগীদের হাতে রমজান এর খাদ্য সামগ্রী তুলে দেন। ২শত পরিবারের সদস্যের জন্য প্রতি প্যাকেটে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি, মুড়ি ২ কেজি, সোয়াবিন তেল ২ কেজি, ১ কেজি খেজুর, ১ প্যাকেট নুডুলস, ১ কেজি লবন ও ১ কেজি ছোলা বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...