Monday, February 2, 2026

এতিম শিশুদের খোঁজখবর নিলেন উপজেলা নির্বাহী অফিসার

Date:

মোঃ মামুন হোসাইনঃ

নিয়মিত কর্মসূচি অনুযায়ী পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার খোঁজখবর নিয়েছেন পটুয়াখালী এতিম শিশুদের। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি এতিমখানা পরিদর্শন করেন।

২১ এপ্রিল (সোমবার) সকালে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি সদর উপজেলার আউলিপুর ও মাদার বুনিয়া ইউনিয়নের কয়েকটি ইয়াতিমখানা ও মাদ্রাসা পরিদর্শন করেন।

এ সময় মাদারবুনিয়া ইউনিয়নের “উত্তর চারাবুনিয়া ফারুকিয়া হাফিজিয়া শিশু সদন” এর অধ্যায়নরত শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলে সরাসরি খোঁজ খবর নেন। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফারুক হোসাইন মাস্টারকে শিশুর স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নের তাগিদ দেন।

মাদ্রাসার ইয়াতীম শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয়। এ সময় তার পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত আরা জামান উর্মি বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ আমরা এই মাদ্রাসায় উপস্থিত হয়েছি।

এমন ধর্মীয় প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের খুশিতে আমরাও আনন্দিত। নিয়মিত বিভিন্ন এতিমখানায় পরিদর্শন আমাদের চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...