Friday, March 20, 2026

কালিহাতীতে বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযান, আটক-৮

Date:

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও যমুনা সেতু পূর্ব এলাকার অবৈধ বালু ঘাটে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ও সেনাবাহিনীর ক্যাপ্টেন আহনাফ রেদোয়ানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় অবৈধভাবে বালু মাটি কাটার সাথে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন ইয়াকুব (৪৭), শরবেশ আলী (৩৫), শাহিন (২২), আক্কাস (৩৫), আওয়াল (২০), তুষার (২০), আসলাম (২১) এবং হাবীব (২৫)। আটক ব্যক্তিদের বাড়ি টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায়। এছাড়া, অভিযানে বালু ভর্তি তিনটি ড্রাম ট্রাক জব্দ এবং তিনটি ভেকুর ব্যাটারি বিচ্ছিন্ন করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা সরকারি নিয়মনীতি অমান্য করে মহেলা ও বেলটিয় (থানা ঘাট) এলাকায় অবৈধভাবে বালু বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে যৌথ বাহিনী এই দুটি ঘাটে অভিযান পরিচালনা করে। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দকৃত ট্রাক এবং আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অবৈধভাবে মাটি ও বালু কাটার কাজে নিয়োজিত আটজনকে আটক এবং তিনটি বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। সেইসাথে, ঘাট দুটি বন্ধ করে দিয়ে বিট ও টহল পুলিশের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, “অবৈধ মাটি ও বালু বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...