Thursday, March 26, 2026

চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ২০ যাত্রী

Date:

বিএনএস অনলাইনঃ

ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে তখন ২০ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় তারা কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার সকাল ১০টার ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।তিনি জানান, ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আছে গ্রিন লাইন পরিবহনের ওই বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়। এ সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু বাসটির ইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে।এ দিকে এ বিষয়ে গ্রিন লাইন বরিশাল শাখা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...