Monday, February 2, 2026

ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

Date:


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে মোছলেউদ্দিন মোল্লা (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) সকাল ৭:২৫ মিনিটে কাজ করার সময় পা পিছলে তিনি নদীতে পড়ে যান।

দীর্ঘ দুই ঘণ্টার উদ্ধার তৎপরতার পর সকাল ৯:৪৫ মিনিটে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোছলেউদ্দিন মোল্লা ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলছিলেন। কাজের একপর্যায়ে পা পিছলে মোছলেউদ্দিন পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস এবং বরিশালের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বরিশাল ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করি। পরবর্তীতে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...