Friday, March 20, 2026

ঝিনাইগাতীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে আহত

Date:

স্টাফ রিপোর্টার:

শেরপুরের ঝিনাইগাতীতে যৌতুকের দাবিতে হামিদা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আহত করেছেন। সোমবার (৭ এপ্রিল) উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ভারুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

হামিদা খাতুন উত্তর ভারুয়া গ্রামের মৃত জায়ের উদ্দিনের ছেলে আলিমের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে আলিম জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের হামেদ আলীর কন্যা হামিদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর সংসারের অভাব-অনটন দূর করতে হামিদা তার পিতার বাড়ি থেকে ৫ লাখ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার আসবাবপত্র এনে দেন। কিন্তু এরপরও যৌতুকের দাবিতে স্বামী আলিম, ভাশুর ইসলাম এবং তার স্ত্রী রেহেনা হামিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

সোমবার দুপুরে যৌতুক হিসেবে ১ লাখ টাকা আনার দাবিতে হামিদার ওপর বেধরক মারপিট করেন আলিম, ইসলাম ও রেহেনা। পরে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। রাতের দিকে ঘরের তালা খোলা হলে হামিদা কৌশলে পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেন।

মঙ্গলবার সকালে স্থানীয়রা হামিদাকে তার দুই বছর বয়সী শিশু সন্তানসহ মহারশি নদীর ব্রিজের পাশে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হামিদা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে হামিদা খাতুন বাদী হয়ে স্বামী আলিম, ভাশুর ইসলাম এবং ভাশুরের স্ত্রী রেহেনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...