Friday, March 20, 2026

চিহ্নিত অপরাধী ডাকাত গ্রেফতারের  দাবীতে মানববন্ধন       

Date:

                                                                                                                                
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জে এক চিহ্নিত অপরাধীকে গ্রেফতাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে তেতুলবাড়িয়া বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভূক্তভোগী শতাধিক পরিবারের সদস্যরা। তারা ভাষন্ডা গ্রামের সত্তার বয়াতীর ছেলে কবির বয়াতীকে দ্রæত গ্রেফতারের দাবি জানান। কবির বয়াতীর বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারপিট, ঘের দখল ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে মোরেলগঞ্জ থানায় ১৫টি মামলা রয়েছে।

মানববন্ধনে মো. জাকির হাওলাদার, কবির হোসেন মোল্লা ও মো. আলতায় সওদাগর বক্তৃতা করেন। বক্তারা অনতি বিলম্বে ডাকাত কবির বয়াতী, তার বোন মর্জিনা বেগম ও ভগ্নিপতি সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের দাবি জানান।  

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কবির বয়াতীর নামে মোরেলগঞ্জ, বাগেরহাট থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। সে অনেকদিন জেল হাজতে ছিল। বর্তমানে পলাতক। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...