Tuesday, February 3, 2026

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

Date:

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সারাদেশে চলমান ধর্ষণ ও নিপীড়নের ঘটনার দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার বিহারকোল মোড় এলাকায় কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বিহারকোল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগাতিপাড়া মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ওই প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মীরা বেগম, ইউনিয়ন কমিটির সভাপতি আলতাব হোসেন, কিশোরী প্রতিনিধি আহসিনা ইসলাম মিথিলা ও হুমাইরা, এবং ‘নিজেরা করি’ সংস্থার কর্মী শাহামিস বিউটি প্রমুখ।
বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...