Monday, February 2, 2026

পিএসএলে খেলা উচিত নাহিদ রানার-শান্ত

Date:

বিএনএস নিউজঃ

আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন- নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। এরই মধ্যে পিএসএল থেকে ডাক পড়েছে রানার। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন দেশের বাইরে গিয়ে খেলা উচিত নাহিদের।আগামী মাসের ১১ তারিখ শুরু পিএসএল। সেই টুর্নামেন্টে পেশওয়ার জালমিতে খেলার সুযোগ পেয়েছিলেন নাহিদ রানা। তবে হয়তো পিএসএলে খেলার সুযোগ হবে না বাংলাদেশের এই স্পিডস্টারের। কারণ, আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। আর সেই দলে নাহিদ রানা থাকলে পিএসএলে খেলার সুযোগ হারাবেন তিনি।তবে বাংলাদেশের অধিনায়ক শান্ত মনে করেন নাহিদের পিএসএলে খেলতে যাওয়া উচিত। সোমবার (১৭ মার্চ) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময়ে এ কথা বলেন শান্ত।বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, (নাহিদ রানার) এই ধরনের (পিএসএল) টুর্নামেন্ট খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক-সবকিছুর ওপরে। আরও বলেন, আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে অভিজ্ঞতা তৈরি হবে এবং দায়িত্বটা নেয়া শিখবে। বাইরের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...