মোঃ শহিদুল ইসলামঃ
গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার, বেলা ১৫০০ ঘটিকায় সেবা রেষ্ট হাউস, ৬৫/ক মাটিকাটা ঢাকা সেনানিবাস ১২০৬ এ ফেরোশাস ফোরটিন এর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি মিলমনমেলা আয়োজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেরোশাস ফোরটিন এর প্রাক্তন সদস্য ১৫ তম ব্যাচের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সার্জেন্ট বিএম গোলজার রহমান।অনুষ্ঠানের শুরুতে সভাপতি সাহেব মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় পূর্বক এবং মিলনমেলার উদ্দোক্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল হক স্যারকে ধন্যবাদ দিয়ে উপস্হিত সকলের সাথে পরিচিতি শেষ করে তার মূল্যবান দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। মিলনমেলা সমন্বয় সভার সঞ্চালনায় ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নিয়াজ হায়দার। উপস্থিত সকল সদস্যগণ তাদের স্ব অবস্হান থেকে অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করে নিন্মলিখিত বিষয়গুলোর উপর চুড়ান্ত মতামত হয়।১। সম্ভাব্য তারিখ আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার ঢাকা সেনানিবাসে অবস্থিত বোর্ড ক্লাবে মিলনমেলার স্হান নির্ধারণ করা হয়।(দেশের সার্বিক পরিস্থিতি কোন সমস্যা হলে তারিখ পরিবর্তন করা যেতে পারে) ২।মিলনমেলা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।দায়িত্ব প্রাপ্তদের তালিকা নিন্মে দেয়া হলো।৩।কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আলোচনা সভা চলাকালীন সময়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের খোঁজ খবর নেন তাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মিলনমেলা তারিখের ১৫/২০ পূর্বে ফেরোশাস ফোরটিন এর প্রাক্তন অফিসারদের দাওয়াত দেয়া হবে।(শুধু মাত্র পেরেন্টস অফিসার) মিলনমেলায় যারা দুর দুরান্ত থেকে আসবেন তাদেরকে সেবা রেষ্ট হাউস এ থাকার দায়ভার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলতাফ হোসেন নিজ থেকে সে ব্যাবস্হা করবেন। মিলনমেলার উদ্দেশ্যে যে সকল সদস্য দুর থেকে আসবে আগত অতিথি গণের রাতে ও দুপুরে খাবার ব্যাবস্হা করবেন সার্জেন্ট বিএম গোলজার রহমান। আহবায়ক কমিটিঃ ক) আহবায়ক সার্জেন্ট মোঃ গোলজার রহমান (খ) সহঃআহবায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলী আহম্মেদ (গ)সদস্য সচিব সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নজরুল ইসলাম (ঘ)সহঃসদস্য সচিব সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ফরিদ আহমেদ (ঘ)কোষাধ্যক্ষ সার্জেন্ট বিএম গোলজার রহমান (ঙ) সহঃ কোষাধ্যক্ষ কর্পোরাল মোঃ আব্দুল গফুর (চ)প্রচার সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম (ছ) সহঃ প্রচার সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল আজিজ২৮ব্যাচ (জ)সাংগঠনিক সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নিয়াজ হায়দার (ঝ)সহঃ সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ রুহুল আমিন।
(ঞ)সার্বিক বিষয়ে তত্বাবধানের দায়িত্ব পালন করবেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলতাফ হোসেন।( ট) অনুষ্ঠানে সাংবাদিক নিয়ন্ত্রণ ও ব্যাবস্হাপনার দায়িত্বে থাকবেন সৈনিক মোঃ শহিদুল ইসলাম।কমিটির সদস্য ছাড়া ও উপস্হিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ আলকাস মিয়া ৫৩ ব্যাচ, সার্জেন্ট মোঃ আজিজুল হক ২৯ ব্যাচ, সার্জেন্ট মোঃ আব্দুল আজিজ৫৩ ব্যাচ, সৈনিক মোঃ ফরিদুল ইসলাম ২৩ ব্যাচ। উপস্হিত সকলের সম্মতিক্রমে কমিটিকে শুভেচ্ছা জানানো হয়। ফেরোশাস ফোরটিন এর সকল সদস্যদের পক্ষ থেকে আহবায়ক কমিটিকে একরাশ ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানাই। আহবায়ক কমিটির সম্মানিত সদস্যদের বিশেষ ভাবে অনুরোধ করছি আমাদের একটু পরিশ্রমে যাহাতে পুরাতন সহযোদ্ধাদের একটি সফল মিলনমেলার আয়োজন করতে পারি সেজন্য স্বক্রিয় ভূমিকা পালন করা। সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবো ইনশাআল্লাহ। ৯। অনুষ্ঠানের শেষাংশে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলতাফ হোসেনের তত্বাবধানে একটি চা চক্রের আয়োজন করা হয়। সভাপতি সমাপনী ঘোষণার মাধ্যমে সবার কাজ সমাপ্তি করা হয়।




