Friday, March 20, 2026

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী প্রতিনিধি এনগ্রো

Date:

বিএনএস নিউজ ডেস্কঃ

পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা।

সাক্ষাতকালে সামাদ দাউদ বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং কোম্পানির কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী বলে জানান। তিনি ভোলার গ্যাস সরবরাহ ব্যবস্থার মাধ্যমে শিল্পখাতের বিকাশে অংশগ্রহণের সুযোগ খুঁজছেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা এমন দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোযোগ দিতে চাই, যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

এনগ্রো সিইও চারদিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, “বিডা সামিট আন্তরিক, লক্ষ্যনির্ভর এবং মানবিক ছোঁয়ার জন্য অসাধারণ মনে হয়েছে।”

অধ্যাপক ইউনূস এনগ্রোর নেতৃত্বকে পুনরায় বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। তিনি বলেন, “বাংলাদেশ শুধু বিনিয়োগকারীদের নয়, পুরো বিশ্বকে অনেক কিছু দিতে পারে।”

সাক্ষাতে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...