Friday, March 20, 2026

বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদ

Date:

আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে গণমানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৭ মার্চ)বিকেলে উপজেলার ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলকায় এ গণমানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা, ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাফিকুল ইসলাম, সাবেক সভাপতি সুমন মিস্ত্রী, যুবদল নেতা শামিম সিকদার প্রমুখ। বক্তারা তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, সরদার সাফায়েত হোসেন শাহীন দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত, তিনি কখনো বিএনপির নীতি আদর্শ থেকে বিচ্চুত হননি। অসংখ্য মামলার আসামী ও একাধিকবার কারাবরণকারী নেতা বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের শনাক্ত করার দাবী জানান এবং তার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান। এসময় জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা বলেন, আগামী ১২ তারিখের মধ্যে শাহীনের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হোক, তা না হলে ১২ তারিখেই শাহীনের বিষয়ে ফয়সালা হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, গত ৩ মার্চ সোমবার মধ্যরাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন সিকদারের বাড়ির সামনে একটি আয়রন ব্রীজের রড চুরির অভিযোগে ওই বিএনপি নেতাকে বহিস্কার করে জেলা বিএনপি। তার প্রতিবাদে মাটিভাঙ্গা ইউনিয়নের প্রায় ৮ শতাধিক বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ একটি গণমানববন্ধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...