Friday, March 20, 2026

বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার

Date:

বিএনএসঃ

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে, যা যেন আমরা না হারাই।

নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। তিনি বিগত বছরের গ্লানি ভুলে নতুন প্রত্যয়ে এগিয়ে চলার আহ্বান জানান।

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, আমাদের ঐতিহ্য যেন বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে পারি। তিনি নববর্ষের ঐতিহ্যবাহী আয়োজন, যেমন হালখাতা ও বৈশাখী মেলার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীগুলোও এবার বড় পরিসরে নববর্ষ উদযাপন করছে। নববর্ষ ১৪৩২ আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক—এই কামনা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...