Friday, March 20, 2026

মায়ের শখ পূরণে সন্তান বিক্রি, পরে উদ্ধার

Date:

 টাঙ্গাইল  প্রতিনিধি:

স্বামীর সঙ্গে অভিমান করে নিজের শখ পূরণ করতে কোলের চার মাসের ছেলে সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন লাবনী আক্তার লিজা নামে এক গর্ভধারিণী মা।

শিশু বিক্রির সেই টাকায় শখের মোবাইল ফোন, পায়ের নূপুর ও জুতা কিনেছেনে তিনি গৃহবধূ লাবনী আক্তার লিজা। চাঞ্চল্যকর এঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পুন্ডুরা সেওড়াতলা এলাকায়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় লাবনীর স্বামী রবিউল ইসলাম মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানালে শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করে মধুপুর থানা  পুলিশ। রাতভর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে রবিউল-লাবনী দম্পতির কাছে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়।

জানাগেছে, মধুপুর উপজেলা সদরের পুন্ডুরা শেওড়াতলা গ্রামের আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলার বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকের পরিচয়ের সূত্র থেকে দুই বছর  আগে বিয়ে হয় তাদের। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের সংসারে নানা কারণে অশান্তি দেখা দেয়। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো। এরই মধ্যে চার মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়।

রবিউল ইসলাম জানান, তার ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে অশান্তি আরও বেড়ে যায়। অল্প কয়েক দিন আগে লাবনী তার ছেলে তামিমকে নিয়ে বোনের বাড়ি ভূঞাপুরে বেড়াতে যায়। কয়েক দিন পর বাড়ি আসতে বললে লাবনী তার সঙ্গে দুর্ব্যবহার করে। তার সঙ্গে সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়।

কয়েক দিন পর আবার ফোন করে তামিমের দাদা অসুস্থ এবং ছেলেকে নিয়ে বাড়িতে আসতে বলা হয়। ওর দাদা তামিমকে দেখতে চাচ্ছে বলেও জানানো হয়। লাবনী তাতেও ফিরে আসেনি। বার বার যোগাযোগের পর লাবনী জানায়- সন্তান তামিমকে বিক্রি করে দিয়েছেন। পরে কৌশলে লাবনীকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে বাড়ি নিয়ে আসেন। এসময় লাবনী ছেলেকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

অভিযুক্ত গৃহবধূ লাবনী আক্তার লিজা জানান, তার মাথা ঠিক ছিল না। তিনি মনির নামে এক ব্যক্তির সহযোগিতায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় তার ছেলে তামিমকে বিক্রি করেছেন। ছেলেকে বিক্রির টাকা দিয়ে তিনি শখ পূরণ করেছেন। ওই টাকায় শখের মোবাইল ফোন, পায়ের নূপুর, জুতা ও নাকের নথ কিনেছেন। এটা করা তার ভুল হয়েছে। এখন তিনি  খুবই অনুতপ্ত। এখন তিনি ছেলেকে ফেরত চান। তিনি অপরাধ করেছেন- তাকে শাস্তি দেওয়ার কথাও বলেন। 

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবীর জানান, বৃহস্পতিবার লাবনী নামে এক মা তার চার মাসের সন্তানকে বিক্রি করেছেন বলে তার স্বামী পুলিশকে জানান। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর শুক্রবার সকালে রবিউল-লাবনী দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...