Friday, March 20, 2026

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা উন্নতির দিকে

Date:

বিএনএস অনলাইনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। শিগগিরই  তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। 

আজ সন্ধ্যায় মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুছ আলী বার্তাসংস্থা বিএনএস’কে  বলেন, স্যারের (মির্জা ফখরুল) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে চিকিৎসকরা তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দু’এক দিনের মধ্যে তিনি হাসাপাতাল থেকে বাসায় ফিরবেন।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের মহাসচিব এখন অনেকটাই সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

হঠাৎ অসুস্থ বোধ করায় গত রোববার সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়।বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি’র মহাসচিব ইউনাটেড হাসপাতালের চীফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে তার পাশে আছেন স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

হাসপাতালের চিকিৎসকরা জানান, মির্জা ফখরুলের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিলো এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ফলে তিনি ভীষণ দুর্বল বোধ করছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে বিএনপি’র মহাসচিবকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে ভর্তির পর তার হৃদরোগের বিভিন্ন পরীক্ষাও করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, যুক্তরাজ্যের লন্ডন থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে মির্জা ফখরুলের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। গতকাল মঙ্গলবার দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...