Monday, February 2, 2026

রমনার বটমূলে নতুন বছরকে সুরের মূর্ছনায় বরণ

Date:

বিএনএস অনলাইন নিউজঃ

রাজধানীর রমনা বটমূলে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপনের অনুষ্ঠান শেষ হয়েছে ছায়ানটের আয়োজনে। এবারের অনুষ্ঠান শুরু হয় ভোর ৬টা ১৫ মিনিটে ভৈরবীতে রাগালাপ দিয়ে এবং শেষ হয় সকাল সাড়ে ৮টায়। ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে বর্ষবরণ অনুষ্ঠান শেষ করেন।

অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন।

এবারের বর্ষবরণের মূলভাব ছিল ‘আমার মুক্তি আলোয় আলোয়’। ভোরের আলো ফুটতেই শিশু, নারী, পুরুষ সবাই বৈশাখী সাজে রমনায় হাজির হন। মোট ২৪টি পরিবেশনায় গান ও পাঠ দিয়ে সাজানো হয় অনুষ্ঠান, যেখানে প্রায় ১৫০ জন শিল্পী অংশ নেন।

১৯৬৭ সাল থেকে ছায়ানট এই ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবছরও রমনার বটমূল থেকে একইভাবে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...