Friday, March 20, 2026

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উদযাপন, উপস্থিত ছিলেন রূপগঞ্জের নেতৃবৃন্দ

Date:

নারায়ণগঞ্জ (তারাবো) প্রতিনিধি:
আজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আওতাধীন তারাবো পৌরসভায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে এক মধ্যান্য ভোজের আয়োজন করা হয়, যেখানে রূপগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের নয়নের মনি, বিএনপির নিবেদিতপ্রাণ নেতা জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিক গোলাম ফারুক খোকন।

তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতারা তাঁর আদর্শ ও দেশের জন্য আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...