Monday, February 2, 2026

সাংবাদিকের উপর হামলা, বাড়িতে ভাংচুর ও লুটপাট

Date:

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে মো. সালমান নামে এক সংবাদ কর্মী ও তার পরিবারের উপর হামলা এবং বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। সালমান বিটিভি ও বেতারের নিয়মিত শিল্পী এবং সহযোগী পরিচালক। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন তিনি।

৩১ মার্চ রাতে গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা গ্রামের কয়েকজন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে সালমানের বাড়িতে হামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে ৬০-৭০ জনের একটি দল তার বাড়িতে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। তারা ঘরের দরজা-জানালা ভেঙে প্রবেশ করে, ১০ লাখ টাকা, স্বর্ণের চেইন এবং আসবাবপত্রসহ প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার সম্পত্তি লুটপাট করে।

সালমান জানান, হামলার সময় তিনি ৯৯৯-এ সাহায্য প্রার্থনা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে দীর্ঘদিন ধরে তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। তিনি গোপালপুর থানায় মামলা দায়ের করেছেন, কিন্তু এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে।

সালমান জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে দ্রুত আসামিদের গ্রেফতার এবং কঠোর বিচার দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...