Tuesday, February 3, 2026

জেলা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানদের বিরুদ্ধে দুদকের মামলা

Date:

আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর:

পিরোজপুরের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী এবং পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। মঙ্গলবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি তারা নিশ্চিত করেছেন।যার মামলা নং ০৩/২০২৫, ০৪/২০২৫।তারিখ ১৯/০৩/২০২৫। তারা দুজন সম্পর্কে স্বামী স্ত্রী। মামলার বিবরনিতে দেখা গেছে,
মজিবুর রহমান খালেক তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি ছিয়াশি লক্ষ উনআশি হাজার নয়শত চৌত্রিশ টাকা মুল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপুর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এছাড়া সালমা রহমান হ্যাপী তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি আশি লক্ষ এক হাজার দুইশত উননব্বই টাকা মুল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্ওনপুর্বক ভোগ দখল রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১)ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাছাড়া মজিবুর রহমান খালেক এর নামে জেলার বিভিন্ন মৌজায় ১৫.৪৫ একর জমি, মাছিমপুর মৌজার ম্যাটারনিটি সড়কে আবাসিক বাড়ি,ও এ এগ্রো ফুড লিমিটেড নামীয় কম্পানীর ভবন এবং মেশিনারিজ ক্রয়,একই কম্পানির শেয়ার ক্রয়, ব্যাংক জমার স্থিতি, বীমা পলিসি বাবদ টাকা, আইচ ফ্যাক্টরি নির্মান,মেসার্স তৌকির কনস্ট্রাকশন নামে ঠিকাদারি ব্যাবসা,মেসার্স অভি ট্রেডার্স, মেসার্স অভি ব্রিকস নামে ইট ভাটায় বিনিয়োগ সহ অন্যান্য অস্থাবর সম্পদ সহ মোট পাচ কোটি আটান্ন লক্ষ একত্রিশ হাজার তিনশত আশি টাকা মুল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পেয়েছেন দুদক। সালমা রহমান হ্যাপীর নামে পিরোজপুর জেলার বিভিন্ন মৌজায় ১০.০৬৫ একর জমি, মাছিমপুর মৌজায় ১৮শতক জমিসহ একটি দালান ঘড়,শহরের আমলাপড়া এলাকায় সেমি পাকা একটি দালান ঘড়, রাজধানী ঢাকার পল্লবী থানার কাউনিয়া মৌজায় ০৫ কাঠা জমি ক্রয়,মেসার্স আবির এন্ড ব্রাদার্স নামে ঠিকাদারি ব্যাবসা, টয়োটা এলিয়ন নামীয় ব্যাক্তিগত গাড়ি ক্রয়, ব্যাংক জমার স্থিতি ও বীমা পলিসি বাবদ টাকা, বিভিন্ন ব্যাবসায় বিনিয়োগ সহ মোট দশ কোটি চব্বিশ লক্ষ আটাত্তর হাজার আটশত পচিশ টাকার স্থাবর – অস্থাবর সম্পদের তথ্য পেয়েছেন দুদক। দুদক পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মোঃ আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের উভয়ের বিরুদ্ধে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপুর্বক নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের নির্দেশে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে মজিবুর রহমান খালেক এবং সালমা রহমান হ্যাপীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...