Friday, March 20, 2026

টাঙ্গাইলে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Date:

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্বে জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযুদ্ধা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এরপর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়।
পরে কুচকাওয়াচে জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এ দিকে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে শহিদ বেদীতে পুষ্টস্তবক অর্পন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহিদদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...