Monday, February 2, 2026

স্বাধীন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থন অব্যাহত

Date:

বিএনএস নিউজ ডেস্কঃ

জাতিসংঘের একাধিক প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য লক্ষ্যে বাংলাদেশ তার অটল সমর্থন অব্যাহত রাখবে।

শুক্রবার, তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ.এ. খানের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এই আশ্বাস প্রদান করেন।

বৈঠকে দুই উপদেষ্টা সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের জনগণের দুর্দশার প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং রোহিঙ্গা সংকট ও গাজা পরিস্থিতি নিয়ে আইসিসি’র অবস্থানের জন্য সংস্থাটির প্রশংসা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার এবং সংকটের সমাধানের জন্য জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দেন।

আইসিসি’র প্রসিকিউটর করিম এ.এ. খান আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় বাংলাদেশের অব্যাহত ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে রোম সংবিধি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি বাংলাদেশের সমর্থন ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উভয় পক্ষ ভবিষ্যতে বিদ্যমান সম্পৃক্ততার মাত্রা আরও বৃদ্ধি করতে সম্মত হয়েছেন। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’ প্রতিপাদ্য নিয়ে তুরস্কের আনাতোলিয়ায় তিন দিনব্যাপী ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ শুরু হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এই ফোরামে নীতিনির্ধারক, বিশ্ব নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী বিশেষজ্ঞ, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

এই ফোরামের উদ্দেশ্য হলো কূটনীতির মাধ্যমে বিভক্ত বিশ্বের জন্য একটি সম্মিলিত পদক্ষেপের সাধারণ ভিত্তি অনুসন্ধান করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...