Monday, February 2, 2026

পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন, সভাপতি ফারুক ও সম্পাদক বাদল

Date:

পিরোজপুর:

ব্যাপক উত্তেজনা ও শঙ্কার মধ্য দিয়ে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ এ সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয়লাভ করেছে। অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদে- সহ সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছে। রবিবার (২৩ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২ শত ৭৪ জন ভোটারের মধ্যে ২ শত ৩৬ জন সদস্য ভোট প্রদান করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল রাত ৯টায় ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হুমায়ুন কবির খান। নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের (আওয়ামীলীগ সমর্থিত) প্যানেল থেকে অ্যাডভোকেট সরদার ফারুক আহমেদ ১২৩ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আহসানুল কবির বাদল ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে, বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহ-সভাপতি পদে নিজাম উদ্দিন সরদার ১১৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ ও বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদে হাড্ডা হাড্ডি লড়াই হয়। এছাড়া নির্বাহী সদস্য পদে-আনোয়ার হোসেন তালুকদার, শফিকুল ইসলাম স্বপন, মোঃ মনিরুজ্জামান, মোঃ বায়েজীদ খান নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...