Friday, March 20, 2026

নাটোরে তরুণীকে গণধর্ষণ অভিযোগে আটক-৪

Date:


নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ার এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আসামিদের আসামিদের আদালতের পাঠানো হয়।
মঙ্গলবার বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকা থেকে ৩ জন ও বাগাতিপাড়ার উপজেলার হাটদোল গ্রাম থেকে ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে এদিন সকালে ৪ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন ওই ভুক্তভোগী তরুণী।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগাতিপাড়া উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) এবং সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোবাইলে ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত আসামি মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত এক মাস আগে ওই তরুণীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান অভিযুক্ত মেহেদী। এ সময় ওই তরুণীর কক্ষে শারীরিক সম্পর্ক করেন তিনি। কিছুক্ষণ পরে কক্ষে প্রবেশ করে মেহেদীর তিন বন্ধু। তাদের কাছে মেহেদীর সঙ্গে তরুণীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে বলে মেহেদীর উপস্থিতিতেই ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন অন্য আসামিরা। পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেন অভিযুক্ত মেহেদী। কিন্তু ঘটনার পর তরুণীর সঙ্গে আর যোগাযোগ রাখেননি মেহেদী। পরে বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার থানায় ৪ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী ওই তরুণী।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ভূক্তভোগী তরুণী থানায় এসে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দিনে ও রাতে অভিযুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।’
আজ দুপুরে আসামিদের আদালতের নেওয়ার হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...