Friday, March 20, 2026

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৮০ জন পেলেন হেলথ কার্ড

Date:

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৮০ জনের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ হেলথ কার্ড বিতরণ করা হয়। হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এসময় জেলা প্রশাসক নিজস্ব তহবিল থেকে আহতদের ঈদ উপহার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভ‚ঞা জনী, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমানসহ গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৮০ জন আহতদের হেলথ কার্ড প্রদান করা হলো। এ কার্ড দিয়ে তারা দেশের বিভিন্ন সরকারী হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...