Monday, February 2, 2026

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

Date:

হাসান মামুন:

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়। ১৩ এপ্রিল সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন।

দিবসটি উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, এবং প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের লক্ষ্য ভালো মানুষ তৈরি করা এবং বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা।” তিনি পিরোজপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিন্ডিকেট সদস্যরা নবীন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং ভবিষ্যতের সাফল্যের জন্য শুভকামনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...