Monday, February 2, 2026

শিক্ষা অফিসে দুর্নীতি: কম্পিউটার প্রোগ্রামার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Date:


বিএনএস নিউজ ডেস্কঃ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের কার্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কার্যালয়ের কম্পিউটার প্রোগ্রামার মামুনুর রহমান।

অভিযোগ উঠেছে, তিনি তার পদপদবীর অপব্যবহার করে এমপিওভুক্তির নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

বিশ্বস্ত সূত্র জানায়, মামুনুর রহমান সরকারি বিধি-বিধান উপেক্ষা করে অযোগ্য ব্যক্তিদের অবৈধভাবে এমপিওভুক্ত করেছেন। এর ফলে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

দুর্নীতির এই চক্রটি গত চার বছর ধরে বরিশাল আঞ্চলিক অফিসে বেপরোয়া প্রভাব খাটিয়ে আসছে।

উল্লেখযোগ্য একটি ঘটনায় জানা গেছে, গত ১৭ মে ২০২০ তারিখে মামুনুর রহমান তার নিজস্ব পূবালী ব্যাংক, বরিশাল শাখার হিসাব (নম্বর: ২১৩৩১০১১০৬৭৬৮৮) ব্যবহার করে রূপালী ব্যাংক, চরফ্যাশন শাখা হতে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেন, যা এমপিওভুক্তির বিনিময়ে ঘুষ হিসেবে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও সচেতন মহল মামুনুর রহমানের বিরুদ্ধে অবিলম্বে দুর্নীতির তদন্ত এবং বিভাগীয় ব্যবস্থার দাবি জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...