Sunday, March 22, 2026

ডিজিটাল রূপান্তরে নারীদের সমান সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি—প্রধান উপদেষ্টা

Date:

বিএনএস ঢাকাঃ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটাল রূপান্তরের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি বলেন, টেলিযোগাযোগ সেবা ও তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ ডিজিটাল রূপান্তরে সমান অংশগ্রহণ একটি আধুনিক ও বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম শর্ত।

প্রধান উপদেষ্টা আরো জানান, দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। জনগণের সেবাপ্রাপ্তি সহজতর করতে ‘নাগরিক সেবা’ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবাকেন্দ্রের মাধ্যমে ডিজিটাল সেবা সম্প্রসারিত করা হচ্ছে।

নারীদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেমন নারী উদ্যোক্তাদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য শি-এসটিইএম ট্রেনিং।

তিনি বলেন, বাংলাদেশ স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে, যা দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করবে।

প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ডিজিটাল সমতা নিশ্চিত করতে পারবো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...