Monday, February 2, 2026

অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ-তারেক রহমান

Date:

বিএনএসঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই জনগণ দেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে।

রবিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক যেকোনো সরকারই হোক, জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা চালিয়ে যেতে হবে। সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।”

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। তিনি আশা প্রকাশ করেন, এই সরকারের মাধ্যমেই দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংবিধানে জনগণের ভোটাধিকার থাকলেও আওয়ামী লীগ সরকার তা প্রয়োগ করতে দেয়নি। সে সময় জনগণের প্রতিনিধিদের দ্বারা সংসদ গঠিত হলে তাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ কম থাকত।

সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই।” তিনি অভিযোগ করেন, সরকার বাজেটের আগে এনবিআরে সংস্কার চাপিয়ে দিয়ে অচলাবস্থার সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...