Monday, February 2, 2026

বিএনপির বিভাগীয় সমাবেশে তারাবো পৌর যুবদলের বিশাল মিছিল

Date:

মোঃ আনিসুর রহমান প্রধানঃ
ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিশাল সমাবেশ রাজধানী ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে।

এই ঐতিহাসিক সমাবেশে সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর যুবদল ব্যতিক্রমী উপস্থিতি ও শক্তিশালী মিছিলের মাধ্যমে বিশেষভাবে নজর কাড়ে।

তারাবো পৌর যুবদলের এই মিছিলটি নেতৃত্ব দেন পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আফজাল কবির ও যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ। তাদের নেতৃত্বে শত শত নেতাকর্মী সবুজ রঙের ফিতা ও ব্যানার নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে এই তরুণ প্রজন্মই হবে সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দেশের মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।”

সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং যুবদলের নেতাকর্মীরা দলীয় নির্দেশনা অনুযায়ী তাদের অবস্থান তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...