Monday, February 2, 2026

জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

Date:

মোঃ আনিসুর রহমান প্রধানঃ
জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আফজাল কবির, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ এবং তারাবো পৌরসভা সাসাসে’র সভাপতি রুনি মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। তার আদর্শকে ধারণ করে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।”

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগে খুশি হয়ে স্থানীয় অসহায় মানুষজন বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় নেতৃবৃন্দ আরও জানান, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনগণের দল — যারা দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায় এবং সমাজের প্রতিটি স্তরের কল্যাণে কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...