Monday, February 2, 2026

কারাগারে নয় দিন-আব্দুল মজিদ

Date:

*কারাগারে নয় দিন*

-আব্দুল মজিদ

(একজন সাংবাদিকের অপরাধ ছিল — সত্য দেখা!)
কী অপরাধ ছিল আমার? //
শুধু এই —
আমি দেখেছিলাম!
গুলির গর্জন, পাথরের ঝড় —
আর আমি?
আমি থামিনি!
আমি ক্যামেরা চালিয়ে গেছি…
সত্যের পক্ষে!
মালঞ্চির আকাশে,
যখন ধোঁয়ার ছায়া, বারুদের গন্ধ,
আমি ছিলাম মাঠে —
ভয়হীন!
আমি ছিলাম একজন…
সাংবাদিক!
তারা ভেবেছিল —
একটা মিথ্যে মামলা দিলেই
আমি গুটিয়ে নেব নিজেকে…
হুম, সাংবাদিকতা ছাড়বো!
তারা জানত না,
আমার হাতে ক্যামেরা নয় — আলো!
আমার চোখে ভয় নয় — প্রতিবাদ!
কারাগারে নয় দিন —
নয়টি রাত, নয়টি দিন,
প্রতিটা নিশি ছিলো—
একটা জ্বলন্ত অগ্নিপর্ব।
প্রতিটা সকাল ছিলো—
সত্যের নবজন্ম!
আমি ভয় পাইনি,
আমি মাথা নত করিনি!
আমি আদালতের নীরবতা দেখে কাঁদি নি —
আমি বিশ্বাস রেখেছি আমার পেশায়!
আমি সাংবাদিক!
আমার গায়ে ছিল পাথরের আঘাত,
তবু হৃদয়ে ছিলো
গণতন্ত্রের স্পন্দন।
আজও বলি—
তারা কিছুই পারেনি!
একটা মামলা, একটা কারাগার…
তা দিয়ে থামাতে পারবে না
একজন সত্যের সৈনিককে!
হ্যাঁ, আমি কারাগারে গিয়েছিলাম —
কিন্তু মাথা নিচু করিনি।
হ্যাঁ, আমি ফিরে এসেছি —
আরও দুর্ধর্ষ, আরও সাহসী হয়ে!
আমার পেশা শুধু রুটি-রুজির জন্য নয়,
এটি একটি যুদ্ধ!
একটি শপথ —
সত্য বলবো, সত্য দেখাবো, থামবো না!
শেষে বলি…
আজও বুক চিতিয়ে উচ্চারণ করি —
“আমি সাংবাদিক! আমি থামিনি!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...