Tuesday, February 3, 2026

দিগদাইড় উচ্চ  বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সারোয়ার আলম

Date:

মজিবুল হক চুন্নু, তাড়াইল উপজেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের জেলা তাড়াইল উপজেলা ৬ নং দিগদাইড় ইউনিয়ন  মডেল  উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয় কিশোরগঞ্জ জেলার বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক তাড়াইল উপজেলা বিএনপির নবনির্বাচিতপ্রেসিডেন্টকে  সাধারণ সম্পাদক ও সাবেক দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম 

সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করিয়েছেন।

এডহক কমিটি গঠন সংক্রান্ত বোর্ডের আদেশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-আইন/২০২৪-এর ৬৪ (১) ধারা অনুযায়ী এ কমিটি গঠিত হয়েছে। কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে, এবং এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

এডহক কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোহাম্মদ সারোয়ার আলম , সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম  প্রধান শিক্ষক  সাধারণ শিক্ষক সদস্য মোঃ মুস্তুফা অভিভাবক সদস্য মোহাম্মদ আঃ হালিম ।

এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর মোঃ সারোয়ার আলম চেয়ারম্যান বলেন, দিগদাইড় ইউনিয়ন মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই প্রতিষ্ঠান সাবেক শিক্ষা মন্ত্রী ডক্টর এম  এ ওসমান ফারুক স্যারের হাত দিয়ে  গড়া , এবং আমার জীবনে সর্বোচ্চ  শ্রম ঘাম  দিয়েছি। তাই এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...