Monday, February 2, 2026

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিরোজপুর ছাত্রদলের পানি, কলম ও ফাইল বিতরন

Date:

হাসান মামুন,পিরোজপুর:
সারা দেশের ন্যায় পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিরোজপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে ফাইল, কলম ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

এছাড়াও পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থাসহ বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনসহ ব্যাবস্থা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সিনিয়র সহ-সভাপতি রেহান শেখ রাজু, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আল ইমরান মনু, দপ্তর সম্পাদক খালিদ হাসান।

আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি, সহ-সভাপতি মাহিন মোল্লা, সহ-সভাপতি মো: সাব্বির, সহ-সভাপতি দিনার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল খান, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মুন্নাসহ জেলা ও কলেজ ছাত্রদলের অন্যন্ন নেতা ও কর্মীবৃন্দ।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, পরিক্ষা চলাকালীন সময়ে জেলা ছাত্রদল এই কার্যক্রম অব্যহত থাকবে ও পরিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতেও বলেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন বলেন, তারেক রহমান এর নির্দেশে আমরা সকল কার্যক্রম পরিচালনা করব সামনের দিন গুলোতে। অভিভাবকগন জেলা ছাত্রদলের এই সেবামূলক কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...