Monday, February 2, 2026

তাড়াইলে সাংবাদিক ও পুলিশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Date:

মজিবুল হক চুন্নু,তাড়াইল উপজেলা প্রতিনিধিঃ

“খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, শরীর ও মনকে রাখে সুস্থ, এবং সমাজে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে” — এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সাংবাদিক ও পুলিশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ জুলাই ২০২৫ খ্রি., শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে তাড়াইল সাংবাদিক একাদশ এবং তাড়াইল থানা পুলিশ একাদশ। খেলাটি ০-০ গোলে ড্র হয়।

এই আয়োজনের উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি আক্তার

করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা

তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম

তাড়াইল বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক সরোয়ার আলম লিটন

নবনির্বাচিত তাড়াইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন

উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সামির হোসেন সাকি

তাড়াইল জাতীয় সাংবাদিক সংস্থা, প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব ও সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রায় সাত হাজার দর্শক।

খেলার শেষে সাংবাদিক ও পুলিশ দলের সকল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও ও এএসপি।

প্রথমবারের মতো তাড়াইলে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে এমন প্রীতি ম্যাচের আয়োজন করায় এলাকাবাসী আয়োজনকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা জানান, পুলিশ ও সাংবাদিকদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। “পুলিশ জনগণের বন্ধু”—এই বার্তাটি আরও একবার বাস্তবে রূপ পেল।

এই সুন্দর আয়োজনে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান ও তাড়াইল উপজেলার সাংবাদিকবৃন্দের সম্মিলিত উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...