Monday, February 2, 2026

মুড়িতে শিল্পগ্রেডের লবণ ব্যবহারের অভিযোগে জরিমানা

Date:

হাসান মামুন,পিরোজপুরঃ

পিরোজপুরের কাউখালী উপজেলায় উত্তর বাজার ও আমড়াজুরী ফেরিঘাটের দুইটি মুড়ির মিলে ৪ মার্চ মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খাবার মুড়িতে নিষিদ্ধ শিল্পগ্রেডের লবণ ব্যবহার করার অপরাধে খই-মুড়ি প্রোডাক্টস ও হাসান অ্যান্ড রাব্বি এন্টারপ্রাইজ নামীয় দুইটি মুড়ির মিলে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক প্রত্যেককে ৩০ হাজার টাকা করে  মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ও বিএসটিআই এর পরিদর্শক ইয়াছির আরাফাতের উপস্থিতিতে পরিচালিত এ মোবাইল কোর্টে মুড়ি প্রস্তুত করার সময় সাধারণ খাবার লবণের পরিবর্তে শিল্প কারখানার ব্যবহার উপযোগী শিল্প গ্রেডের লবণ ব্যবহার করতে দেখা যায়। এ সময় দুইটি মুড়ির মিল থেকে শিল্পগ্রেডের লবণ জব্দ করা হয় পরে জনসম্মুখে  জব্দকৃত শিল্প গ্রিলের লবণ তাৎক্ষণিকভাবে নষ্ট করা হয়। এছাড়াও সাতক্ষীরা ঘোষ ডেইরী বি এস টি আই কর্তৃপক্ষের  অনুমতি ছাড়া দই উৎপাদন করার অপরাধে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...