Monday, February 2, 2026

‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

Date:

মিরপুর স্টেডিয়ামে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক গত রাতে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে এক পোস্টে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তার অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা আবেগি বার্তা দিয়েছেন। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সতীর্থদের থেকে ‘গার্ড অব অনার’ পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন তিনি।ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন। তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় তারাও ছিলেন।ওয়ানডেতে বর্ণিল এক ক্যারিয়ারেরই ইতি টেনেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ২৭৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৬.৪২ গড়ে তামিম ইকবালের পর সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। ৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৯ ফিফটি। তবে অল্পের জন্য ডিসমিসালে আরেকটি মাইলফলক ছোঁয়ার আক্ষেপটা রয়েই গেল। ওয়ানডেতে মুশফিকের ডিসমিসাল ২৯৯। ২৪৩ ক্যাচের পাশাপাশি ৫৬ স্ট্যাম্পিং করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...