Monday, February 2, 2026

হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিলেন ট্রাম্প

Date:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ সতর্কবার্তা’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি সংগঠনটিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় আটক বন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় পরিণতি হবে ভয়ঙ্কর।

বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, কাজ শেষ করতে আমি ইসরায়েলকে যা দরকার সব কিছু পাঠাচ্ছি। হামাসের কোনও সদস্য নিরাপদ থাকবে না, যদি তোমরা আমার কথা না শোনো।এর আগে হোয়াইট হাউস স্বীকার করেছে যে, তারা সরাসরি হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে। যদিও এতদিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকাভুক্ত গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বিরত থেকেছে।

ট্রাম্প আরও বলেন, বন্দীদের এখনই মুক্তি দাও, দেরি করো না। নইলে তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।তিনি গাজার সাধারণ মানুষের উদ্দেশেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যদি তোমরা বন্দীদের আটকে রাখো, তাহলে তোমরা ধ্বংস হবে, এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে আলোচনা করছে, যা ইসরায়েলের সঙ্গে পরামর্শ করেই করা হয়েছে। (সুত্রঃ বিবিসি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...