Monday, February 2, 2026

ক্রিকেটের হিরো ‘বন্ধু’ মুশফিক:করুনারত্নে

Date:

বিএনএস নিউজঃ

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে বাংলাদেশ ক্রিকেটের হিরো হিসেবে অভিহিত করেছেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার দিমুথ করুনারত্নে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের বাকী সময় টেস্ট খেলবেন মুশি।ওয়ানডে থেকে মুশফিকের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় করুনারত্নে লিখেছেন, আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশি ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি। এক দশকেরও বেশি সময় বাংলাদেশ ওয়ানডে দলের মেরুদণ্ড। খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তার দৃঢ় ব্যাটিং, তীক্ষ্ম উইকেটকিপিং দিয়ে সর্বদা দলের জন্য সেরাটা দিয়েছেন মুশফিক।মুশফিককে বাংলাদেশ ক্রিকেটের হিরো আখ্যা দিয়ে করুনারত্নে লিখেন, ওয়ানডে ক্রিকেটের অনেক স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো হয়ে থাকবেন।এ বছরের ফেব্রুয়ারিতে গল-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন করুনারত্নে। ম্যাচটি ছিল করুনারত্নের শততম টেস্ট। দেশের হয়ে ১শ টেস্টে ৭ হাজার ২২২ রান করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...