Friday, March 20, 2026

মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

Date:

বিএনএসঃ

মাগুরায় শিশু আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।

রবিবার রাত ১২টার দিকে ঢাবির সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও। ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিলও করেন তারা।
এসময় বিক্ষোভকারীদের নানা স্লোগানে কেঁপে ওঠে ঢাবি ক্যাম্পাস। ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মাগুরায় নির্যাতনের শিকার শিশু আসিয়া হাসপাতালের পিআইসিইউতে অচেতন পড়ে রয়েছে। টানা দুই দিন হয়ে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা বলছেন, শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন। চাঞ্চল্যকর ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে মাগুরা সদর থানায় মামলাটি করেন শিশুটির মা। মামলায় এজাহারভুক্ত চার আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...