Friday, March 20, 2026

অটোরিকশায় প্রাণ গেল স্কুলছাত্রীর

Date:

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর পৌরসভায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌরসভার চাপাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম মিম আক্তার (১৩)। সে চরশেরপুর পূর্ব পাড়া গ্রামের মৃত আলীর ছোট মেয়ে। মিম স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে শেরপুর শহর থেকে মিম অটোরিকশাযোগে ফিরছিল। পথিমধ্যে হঠাৎ মিমের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...