Monday, February 2, 2026

ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

Date:

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠিতে কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ইউনিয়নের পূর্ব ছিটকি বহুমুখী দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি গফুর মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মীরবহর, উপজেলার জয়েন্ট সেক্রেটারি কাজী মাসুদ, ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মোঃ তারিকুর রহমান তারেক, ওয়ার্ডে বিএনপির সভাপতি ওলিউর রহমান মুন্সি প্রমুখ। বক্তারা বলেন, গত বছর আওয়ামী বাকশালীদের দুঃশাসনের কারনে ইফতার মাহফিল করা যায় নাই। স্বৈরশাসকেরা ইফতার মাহফিলের মত ধর্মীয় কাজে নগ্নভাবে বাঁধা দিতো। এজন্য তাদেরকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাদেরকে জনগণ আর দেখতে চায় না। ছাত্র জনতা ফ্যাসিবাদ বিতারিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...