Tuesday, February 3, 2026

টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেফতার

Date:

পিরোজপুর:
পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুরের ১নং সদস্য মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের কাপুরিয়া পট্টি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান। গ্রেফতার মুসাব্বির মাহমুদ সানি (৩২) পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মাছিমপুর এলাকার মো: কিসলুর ছেলে। জানা যায়, শুক্রবার (২১ মার্চ) দুপুরে মুসাব্বির মাহমুদ সানি নিজেকে ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে ৩০-৪০ জনের একটি দল নিয়ে পিরোজপুর পৌরসভার অধীনে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা চালান। হামলাকারীরা সাইটের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ব্যাপক ভাঙচুর করেন এবং অফিস কক্ষে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন। ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানি, সানির ভাই কথিত ছাত্রসমন্বয়ক সাজিদ ও সাজিদুল ইসলামর বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করেন। জানাগেছে, এর আগে সানি সংশ্লিষ্টদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সোবাহান বলেন, মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আমরা তাকে আটক করেছি। এছাড়া, পিরোজপুর বলেশ্বর ব্রিজ টোল প্লাজায় অগ্নিকান্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে, তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...