Friday, March 20, 2026

দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াই শেষ ষোলোয় রাতে

Date:

বিএনএস অনলাইনঃ

দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াই শেষ ষোলোয় রাতে

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টায় মাঠে গড়াবে এই মাদ্রিদ ডার্বি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এই দুই দলের মধ্যকার ম্যাচ যেকোনো ধরনের প্রতিযোগিতাতেই ভিন্ন মাত্রা যোগ করে। আর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট হলে তো কথায় নেই।

ম্যাচটিতে ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছেন দুই মাদ্রিদের দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও হুলিয়ান আলভারেজ। রিয়াল এই মৌসুমে কোনো ম্যাচে দারুণ পারফরম্যান্স করছে তো আবার আরেক ম্যাচে পা হড়কাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলটিকোর বিপক্ষে নামার আগে তাই সতর্ক লস ব্ল্যাঙ্কসরা।এবারের লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুইবারের মুখোমুখিতে জয় মেলেনি রিয়ালের। তবে চ্যাম্পিয়নস লিগে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বরাবরই রেকর্ড ভালো রিয়ালের। দিয়াগো সিমিওনে দায়িত্ব নেওয়ার পর অ্যাটলেটিকোর বিপক্ষে হেরে কখনো চ্যাম্পিয়নস লিগের নকআউট থেকে বাদ পড়তে হয়নি রিয়াল মাদ্রিদের।

এই মৌসুমে স্প্যানিশ লিগে রিয়ালের বিপক্ষে দুবার ড্র করলেও চ্যাম্পিয়নস লিগে নগর প্রতিদ্বন্দ্বীদের এগিয়েই রাখছেন অ্যাটলেটিকোর কোচ সিমিওনে। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাস অসাধারণ এবং আগামীকাল আমাদের সামনে একটা বড় সুযোগ। দারুণ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে অনেক সম্মানের ম্যাচ এটা। আমি বুঝতে পারি যে, তারা আমাদের একইভাবে সম্মান করে। এটা যদি অন্য লিগের একটি দল হতো, তাহলে আমরা এই বিষয়গুলো বলতাম না। সবশেষ মাদ্রিদ ডার্বির আগে রেফারিং নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটেছিল এই ম্যাচে সেই সম্ভাবনা নেই। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ফ্রেঞ্চ রেফারি ক্লেমেন ত্রুপিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...