Monday, February 2, 2026

যা বললেন প্রধান নির্বাচন কমিশনার, এনসিপির গণপরিষদ নির্বাচন দাবি

Date:

অনলাইন নিউজঃ

যা বললেন প্রধান নির্বাচন কমিশনার, এনসিপির গণপরিষদ নির্বাচন দাবি

নগণপরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।

মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে।শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবির বিষয়ে জানতে চাইলে সিইসি নাসির উদ্দিন বলেন, আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী। রাজনৈতিক দলগুলো অনেক কথা বলে। আমরা তো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।সরকারপ্রধান যেখানে একটি টাইমফ্রেম ঘোষণা করেছেন, ডিসেম্বর অথবা জানুয়ারির শুরুর দিকে, আমরা ডিসেম্বর ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। আমাদের চিন্তাভাবনা জাতীয় নির্বাচনকে ঘিরেই, বলেন তিনি।আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো ধরনের সুপারিশ না দেখে আমরা বলতে পারব না। আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য, কোনটা যোগ্য না এটি বলতে পারব না। আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি।

ঐক্যমতের মাধ্যমে সিদ্ধান্ত এলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ঐক্যমত্য কমিশন থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে, তাহলে তো আমি বাধা দিতে পারব না। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকার এ নিয়ে আলোচনা করবে। সেটা অন্য বিষয়। যেখানে আমাদের সুযোগ থাকবে কথা বলার, সেখানেই আমরা কথা বলব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SOWAB গেট টুগেদার – ২০২৫

জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)। নিজস্ব...

কলমের দায়িত্ব শুধু তথ্য নয়—সত্যের প্রতি  ”মোঃ রাব্বী মোল্লা”

প্রতিটি কলমের দায়িত্ব আছে—তথ্যের নয়, সত্যের প্রতি। এই বাক্যটি শুধু...

সাংবাদিকতায় সনদ প্রবর্তনের স্বপ্ন দেখেছিলেন আলতাফ হোসেন “মামুন-অর-রশিদ”

বিএনএসঃ হাজারো সাংবাদিকের গুরুজন, কিংবদন্তি সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেন...

প্রেমের দায়ে যুবক কারাগারে, মুক্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে...